Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল বৃহস্পতিবার তাদের নামে গেজেট প্রকাশ করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এবং কমিশনে উপস্থাপন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে। ইসি সচিবালয় নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করবে এবং পরে শপথ অনুষ্ঠানের জন্য সংসদ সচিবালয়ে পাঠাবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং শূন্য পদের সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ায় আইন অনুযায়ী তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।