Web Analytics

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ উঠেছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে। সিএনএন সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। তবে ইরান এমন হামলা চালাতে সক্ষম কি না বা বাস্তবে চালাবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। হোয়াইট হাউস বলেছে, বর্তমানে দেশের ভেতরে বিশ্বাসযোগ্য কোনো হামলার হুমকি নেই।

দুই কর্মকর্তা জানিয়েছেন, তথ্য পাওয়ার পর সম্ভাব্য হামলা মোকাবিলায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং গত সপ্তাহে এ বিষয়ে কয়েকটি বৈঠক হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। কিছু গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে বোমা তৈরির উপকরণ মজুতের দাবি রয়েছে, যদিও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের ভিন্নমত আছে।

জাতিসংঘে ইরানের মিশন অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে। একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কিত তথ্যও পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা। সেখানে কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সুরক্ষায় সরঞ্জাম ও প্রশিক্ষণের প্রস্তুতি চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।