Web Analytics

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টাসংক্রান্ত সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। বুধবার বিচারক আই’শিয়া মাইলস এ আদেশ দেন। মৃত্যুদণ্ড কার্যকরের কক্ষে থাকা প্রাণঘাতী ওষুধ, সিরিঞ্জ, শিরায় ওষুধ দেওয়ার লাইন, টিউব এবং অন্যান্য সংশ্লিষ্ট সামগ্রী সংরক্ষণ করতে বলা হয়েছে। ৩০ সেপ্টেম্বর নির্ধারিত কার্যকরে প্রত্যাশিত সময়ের মধ্যে পাইকের মৃত্যু হয়নি।

৫০ বছর বয়সী পাইককে পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়ার পর অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন পর মঙ্গলবার তার জ্ঞান ফেরে এবং তিনি কথা বলতে শুরু করেন। তারা জানান, তার দুই হাত ও হাতের তালু মারাত্মকভাবে ফুলে গেছে, তিনি হাত নাড়াতে পারছেন না এবং নিউমোনিয়া ও রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় একাধিকবার সূঁচ দেওয়ার চেষ্টা ও প্রথম ওষুধের পর অস্বাভাবিক শ্বাস নেওয়ার তথ্য উঠে এসেছে।

পাইকের আইনজীবীরা বলেছেন, ভবিষ্যতে আবার মৃত্যুদণ্ড কার্যকরের উদ্যোগ নেওয়া হলে এসব প্রমাণ গুরুত্বপূর্ণ হবে। রাজ্য এ ধরনের আরেকটি চেষ্টা করবে না—এমন নিশ্চয়তা দেয়নি বলেও তারা দাবি করেন। গভর্নর বিল লি বছরের বাকি সময় টেনেসিতে আর কোনো প্রাণঘাতী ইনজেকশন কার্যকর না করার নির্দেশ এবং ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন। কারা বিভাগের শীর্ষ কর্মকর্তা ফ্র্যাঙ্ক স্ট্রাডাও পদত্যাগ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।