Web Analytics

তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ১ জুলাই ২০২৬। বাংলাদেশ অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ ঘোষণা দেন। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই রেজিস্ট্রেশন কার্যক্রম। ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নিতে পারবে। স্কুল, ক্লাব ও জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় আসরে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। এবার দেশের প্রতিটি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড দল সরাসরি উপজেলা পর্যায়ে অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে টেবিল টেনিস ও ভলিবল, মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা হবে।

এদিকে, প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে ১৮ জুলাই ২০২৬ ঢাকার মিরপুর জাতীয় স্টেডিয়ামে এবং শেষ হবে ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।