Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নর্থ ক্যারোলাইনার সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের জন্য এ আসনে জয়কে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। দুই মেয়াদে অঙ্গরাজ্যটির গভর্নর থাকা মধ্যপন্থি রাজনীতিক কুপার বিদায়ী রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২০০৮ সালের পর নর্থ ক্যারোলাইনার দুটি সিনেট আসনের একটিতে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট কুপার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হয়ে ওঠার পর টিলিস তৃতীয় মেয়াদে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন। ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পর থেকেই কুপার জরিপে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও দলটির জাতীয় কমিটির সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলির চেয়ে এগিয়ে ছিলেন। এরপর রিপাবলিকানরা হোয়াটলির প্রচারণায় অর্থায়ন বন্ধ করে দেয়।

নর্থ ক্যারোলাইনার ভোটাররা ২০১৬ সালের পর তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ব্যবধানে ট্রাম্পকে সমর্থন দিয়েছেন। ভোট গণনা চলাকালে সিনেটে ডেমোক্র্যাটরা ৪৫টি আসন নিশ্চিত করে আরও সাতটিতে এগিয়ে ছিল, আর রিপাবলিকানরা ৩৬টি নিশ্চিত করে সাতটিতে এগিয়ে ছিল। ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।