Web Analytics

ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, যদি তাঁর বিরুদ্ধে কিছু লেখা না যায়, তাহলে এমন আইন করে দেওয়া হোক যাতে সমালোচনা বা রসিকতা করা নিষিদ্ধ হয়। এই আলোচনা সভার আয়োজন করে এনসিপি সংস্কার বাস্তবায়ন কমিটি।

আসিফ ভূঁইয়া অভিযোগ করেন, সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই বিএনপি দমনমূলক প্রবণতা দেখাচ্ছে। তিনি ২৮ জন বিচারককে শোকজ করা এবং ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখার কারণে গ্রেপ্তারের ঘটনাগুলোর উল্লেখ করেন। তাঁর মতে, সংসদে দুই-তৃতীয়াংশ আসন পাওয়ায় সংসদ অকার্যকর হয়ে পড়েছে এবং বিরোধী দলকে রাজপথে নামতে হচ্ছে।

আলোচনায় বদিউল আলম মজুমদার, ফরিদা আখতার ও দিলারা চৌধুরীসহ অন্যান্য বক্তারা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকারের গড়িমসি এবং অধ্যাদেশ বাতিলের সমালোচনা করেন। তাঁদের মতে, এসব পদক্ষেপ জাতীয় সংকটকে আরও গভীর করবে এবং গণতান্ত্রিক জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।