Web Analytics

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানে চলমান যুদ্ধের কারণে মার্কিন শান্তি আলোচকদের এখন ‘ইউক্রেনের জন্য সময় নেই’। মঙ্গলবার জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জেলেনস্কি বলেন, মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জেরেড কুশনার বর্তমানে ইরানের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ব্যস্ত, ফলে ফেব্রুয়ারির জেনেভা বৈঠকের পর থেকে ইউক্রেন–রাশিয়া শান্তি আলোচনা স্থবির হয়ে আছে।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি পুতিনের ওপর চাপ না বাড়ায় এবং শুধু নরম সুরে আলোচনা চালায়, তাহলে রাশিয়া ভয় হারাবে। জেলেনস্কি জানান, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ ধীরগতিতে চলছে, বিশেষ করে পিএসি-৩ ও পিএসি-২ মিসাইল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। নরওয়ে সফরকালে তিনি এই পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ বলে উল্লেখ করেন এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে যৌথ ঘোষণা দেন।

নরওয়ের সরকার জানায়, দুই দেশ প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়াবে এবং ইউক্রেনীয় ড্রোন এখন নরওয়েতে উৎপাদিত হবে। এর আগে জেলেনস্কি বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎর্সের সঙ্গে বৈঠক করে রুশ–ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছর উপলক্ষে নতুন কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।