Web Analytics

ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের আবুল বশরের মেয়ে ফারজানা আক্তার ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বজনরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছে, তারা ফারজনাকে উদ্ধারে তৎপর রয়েছে, তবে স্বামীর পরিবারের অসহযোগিতার কারণে অনুসন্ধান দীর্ঘায়িত হচ্ছে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফারজানার বিয়ে হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুবাই প্রবাসী শাহাদাতের সঙ্গে। বিয়ের পর থেকেই দেবর শাহপরানের কারণে পারিবারিক অশান্তি দেখা দেয়। গত ৯ জুন শ্বশুরবাড়ি থেকে ফারজানা নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, শাহপরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি ফারজনাকে গুম করেছেন। ফারজানার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, শাহপরান ঘটনাটি আড়াল করতে নানা কল্পকাহিনি রটাচ্ছেন।

নিখোঁজের পরও স্বামীর পরিবার থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি করেনি। ফারজানার মা, ফুপু ও বাবা নাঙ্গলকোট থানা পুলিশের যথাযথ পদক্ষেপ কামনা করেছেন। তদন্ত কর্মকর্তা এসআই আশরাফ জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।