Web Analytics

তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে সোমবার ভোরে বাঙ্কার-বাস্টার বোমা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, এই হামলা ট্রাম্পের উন্মাদনা ও অজ্ঞতার প্রতীক। তিনি আরও বলেন, ট্রাম্প বুঝতে ব্যর্থ হয়েছেন যে ইরানের জ্ঞান কোনো কংক্রিটের ভেতরে বন্দী নয়, কারণ দেশের প্রকৃত শক্তি অধ্যাপক ও মেধাবীদের ইচ্ছাশক্তিতে নিহিত।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত প্রকৌশলী আরেফ বলেন, ইতিহাসে কোনো বর্বরতাই ইরানের জনগণের কাছ থেকে বিজ্ঞানকে ছিনিয়ে নিতে পারেনি। তিনি যোগ করেন, বিজ্ঞান ইরানের আত্মায় প্রোথিত, এই দুর্গ কখনো ভেঙে পড়বে না। এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

শরিফ বিশ্ববিদ্যালয়কে বৈজ্ঞানিক অগ্রগতিতে ভূমিকার কারণে প্রায়ই যুক্তরাষ্ট্রের এমআইটির সঙ্গে তুলনা করা হয়। অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।