Web Analytics

সারের সংকটের অভিযোগে তিস্তা চরাঞ্চলের কৃষকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এই কর্মসূচি হয়। বিক্ষোভকারীরা সার বিতরণে অনিয়ম বন্ধ করে প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

কৃষকদের অভিযোগ, স্থানীয় জাদু মেম্বার ও ভুট্টু নামের দুই ব্যক্তি স্বজনপ্রীতির মাধ্যমে সার বিতরণ করছেন। তাঁদের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগও তোলা হয়েছে। কৃষকদের ভাষ্য, চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে বারবার চেষ্টা করেও তাঁরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না, ফলে চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন মিত্র কৃষকদের আশ্বস্ত করে বলেন, উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তিনি জানান, যাদের সার কার্ড রয়েছে, তারা সবাই সার পাবেন। কৃষকদের কাছ থেকে কার্ড সংগ্রহ করা হয়েছে এবং পরে ওই কার্ডের মাধ্যমে সার বিতরণের ব্যবস্থা করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।