Web Analytics

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী কোরবানির পশুর হাটে মঙ্গলবার গভীর রাতে মাইকিং করে ব্যবসায়ীদের কাছ থেকে গরুপ্রতি এক হাজার টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। হাটে আনুমানিক দুই থেকে আড়াই লাখ গরু থাকায় এই চাঁদার পরিমাণ দাঁড়াতে পারে ২০ থেকে ২৫ কোটি টাকা। ইজারাদার প্রতিষ্ঠান এস এফ করপোরেশনের কর্মীরা একে কখনো ‘শেড খরচ’ আবার কখনো ‘বকশিস’ বলে দাবি করে টাকা দিতে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন জেলার খামারি ও বেপারীরা জানান, হাটে পানি নিষ্কাশন, কাদা-পানি ও নিরাপত্তার অভাবসহ নানা অব্যবস্থাপনায় তারা ক্ষতির মুখে পড়েছেন। এর মধ্যেই জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। কেউ কেউ জানান, গরু শেডের বাইরে থাকলেও টাকা দিতে হয়েছে। ইজারাদার শেখ ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাস্থলে বেপারী ও ভলেন্টিয়ারের মধ্যে চাঁদা নিয়ে বাকবিতণ্ডার ঘটনাও দেখা গেছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত হাসিল ছাড়া অন্যভাবে অর্থ আদায় করা বেআইনি এবং অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।