Web Analytics

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সরকার প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’-এর একটি ধারাকে তীব্র সমালোচনা করেছে, যেখানে দুর্বল ব্যাংকের পুরোনো শেয়ারধারীদের কোনো জবাবদিহি ছাড়াই মালিকানায় ফেরার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে টিআইবি এই পদক্ষেপকে ‘আত্মঘাতী’ বলে অভিহিত করে জানায়, এর মাধ্যমে সরকার চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে, যা ব্যাংক খাতকে আবারও দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত করবে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০২৫ সালের অধ্যাদেশে দায়ীদের মালিকানায় ফেরার নিষেধাজ্ঞা থাকলেও নতুন আইনে দায়মুক্তির সুযোগ রাখা হয়েছে। তিনি মন্তব্য করেন, এতে জবাবদিহির পরিবর্তে লুটেরাদের পুরস্কৃত করা হয়েছে এবং এটি ব্যাংক খাতে কর্তৃত্ববাদী চর্চারই ধারাবাহিকতা। বিবৃতিতে তিনি আগের মালিকদের শুদ্ধতা ও বাংলাদেশ ব্যাংকের শর্ত বাস্তবায়নের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

টিআইবি সতর্ক করে জানায়, দায়ীদের জবাবদিহি নিশ্চিত না করে মালিকানা ফিরিয়ে দিলে ব্যাংক খাতে কোনো গুণগত পরিবর্তন আসবে না এবং এটি সরকারের নির্বাচনি অঙ্গীকারের পরিপন্থী। সংস্থাটি সরকারকে এই আত্মঘাতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।