Web Analytics

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানিয়েছে, ডুবে যাওয়ার ১২৮ বছর পর দেশটিতে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ স্পিটফায়ারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ ও নৌবাহিনীর ডুবুরিদের যৌথ অভিযানে কুইন্সল্যান্ড উপকূলের কাছে গ্রেট ব্যারিয়ার রিফের পিপার দ্বীপপুঞ্জ এলাকায় কাঠের তৈরি গানবোটটির অবস্থান শনাক্ত হয়। গত আগস্টে প্রায় এক মাসের অনুসন্ধান শেষে এটি পাওয়া যায়।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ১৮৫৫ সালে সিডনিতে স্পিটফায়ার নির্মাণ ও পানিতে ভাসানো হয়। ৫২ ফুট দীর্ঘ জাহাজটিতে আয়রনবার্ক ও ব্ল্যাকউড কাঠের পাশাপাশি তামার সংযোজক ব্যবহার করা হয়েছিল। জাহাজটি পানিতে নামানোর ৪০ বছরের বেশি সময় পর একটি ঘূর্ণিঝড়ে ডুবে যায়। নিউ সাউথ ওয়েলসের তৎকালীন সরকার সিডনিকে রুশ যুদ্ধজাহাজের সম্ভাব্য হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল।

অভিযানে একটি মাইনহান্টার জাহাজ, দূরনিয়ন্ত্রিত ডুবোযান এবং নৌবাহিনীর ডুবুরি দল অংশ নেয়। সোনার ব্যবহারে সমুদ্রতলে অস্বাভাবিক সংকেত ধরা পড়ার পর স্পিটফায়ারের অবস্থান নিশ্চিত করা হয়। নৌবাহিনীর ক্লিয়ারেন্স ডুবুরিরা ধ্বংসাবশেষের দৃশ্যমান অংশ নথিভুক্ত করেছেন। অস্ট্রেলিয়ার আইনে স্থানটি পানির নিচের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।