Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক নির্মূলে বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদকর্মীদের নিয়ে মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এ জন্য যা প্রয়োজন, তা করতে হবে।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর জোর দেন মন্ত্রী। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি। এ লক্ষ্যে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। মাদকবিরোধী আন্দোলনে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক ও সাধারণ মানুষকে একযোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থানও দেখেন এবং পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও পৌর বিএনপির নেতাসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।