Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে এক কর্মী হার্ট অ্যাটাকে মারা গেছেন। বুধবার বিকেলে জেলা কারাগারের ফটকের সামনে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল রায়হান জামিনে মুক্তি পাওয়ার পর শতাধিক নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। এ সময় মিঠু আলী নামে এক কর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মুক্তির খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকে নেতাকর্মীরা কারাগারের সামনে জড়ো হন। জেলা হাসপাতালের চিকিৎসক ডা. ইশারুল ইসলাম তুষার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিঠু আলীর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।