Web Analytics

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুই ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জামিন প্রশ্নে আগে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে রায় দেয়। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হত্যাচেষ্টা, ভাঙচুর ও হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুই মামলায় গত বছরের সেপ্টেম্বরে হাইকোর্ট রুল দিয়েছিল। চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, তার বিরুদ্ধে মূলত ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে এবং রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত আছে।

বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করায় তিনি জামিন পেলেন। তবে অন্য দুটি মামলায় জামিনের বিষয়ে দেওয়া রুলের শুনানি আগামী ১৬ আগস্ট হবে। জাতীয় পতাকা অবমাননাসংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।