Web Analytics

ইসরাইলের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে লেবাননের সরকার দেশের সব বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও বৈরুতের লেবানিজ ইউনিভার্সিটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোমবার আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, শিক্ষামন্ত্রী রিমা কারামি মঙ্গলবার এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার ঘোষণা দেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই অস্থায়ী পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, একদিনের এই বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলবে কি না বা নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে আরও পদক্ষেপ নেওয়া হবে কি না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।