Web Analytics

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার নগরের ৪১টি ওয়ার্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মেয়র জানান, নগরীর ১,৩২১টি কেন্দ্রে ৬–৫৯ মাস বয়সী মোট পাঁচ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬–১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে নীল রঙের এবং ১২–৫৯ মাস বয়সী প্রায় চার লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। ভ্রাম্যমাণ দলের মাধ্যমে পথশিশুরাও এই কর্মসূচির আওতায় আসবে। গত চার থেকে ছয় মাসে যারা ক্যাপসুল খেয়েছে, তাদের পুনরায় দেওয়া হবে না।

তিনি অভিভাবকদের নির্ধারিত নির্দেশনা মেনে শিশুদের ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান, যাতে কোনো শিশুই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।