Web Analytics

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী রেশম মিল বা এর কর্মকর্তাদের জিম্মি করে ব্যক্তিস্বার্থ হাসিলের কোনো চেষ্টা সহ্য করা হবে না। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী রেশম কারখানা চত্বরে আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তুঁতচারা রোপণ ও ১৫টি বন্ধ পাওয়ার লুম পুনরুদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী কারখানাটি এ অঞ্চলের বহু মানুষ ও পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ১৫টি লুম সচল রাখা সম্ভব হয়েছে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে শিগগিরই লুমের সংখ্যা ২৫টিতে উন্নীত করা হবে। অসুস্থ শ্রমিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, কারখানার অস্তিত্ব রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখা ব্যক্তিরাই সেখানে কাজের সুযোগ পাবেন।

নিয়োগ ও দায়িত্ব বণ্টনে স্বজনপ্রীতি বর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো এমপি বা স্বজনের সুপারিশেও তিনি অন্যায্য সুবিধা দেবেন না। বোর্ড সূত্রে জানা গেছে, কারখানার মোট ৪২টি লুমের বন্ধ ইউনিটগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিল্ক কাপড়ের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় তাঁতিদের কর্মসংস্থান এবং রেশম গুটির টেকসই সরবরাহ নিশ্চিত করতে কারখানা ও আশপাশে ব্যাপক তুঁতচারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।