Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রহমত রনি ও রায়হান নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। বুধবার বিকেলে শিশুটি বাড়ির পেছনের মাঠে খেলার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুই কিশোর কৌশলে শিশুটিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি ঘটনাটি পরিবারকে জানালে তারা থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুই অভিযুক্তের বয়স ১৫ বছর এবং তারা সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকার বাসিন্দা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।