Web Analytics

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপি কর্মী সোহেল রানাকে হত্যার জন্য ৫০ হাজার টাকার চুক্তি হয়েছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আসামিরা। ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন সোমবার রাতে থানার হলরুমে সাংবাদিকদের এ তথ্য জানান এবং একটি প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

২০২৫ সালের ২৫ নভেম্বর জর্ডান প্রবাসী সোহেল রানাকে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ পরে লাশ উদ্ধার করে এবং পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় সুজন খলিফা ওরফে সুজন কানা, লিমন, মহিন উদ্দিন, জাহাবুল ইসলাম জাবুল ও মো. শাওনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মহিন, জাবুল ও শাওন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

পুলিশ জানায়, হত্যার আগের দিন পরিকল্পনা সভা হয় এবং অগ্রিম ২৫ হাজার টাকা দেওয়া হয়। হত্যার পর বাকি টাকা ভাগ করে নেয় তারা। তুষার ও খোকনসহ কয়েকজন এখনো পলাতক রয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার কিছু রহস্য এখনো উন্মোচিত হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।