Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর ও উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়।

তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান এবং বন্ধ কল-কারখানা চালু, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক কামরুজ্জামান ও নোমায়ন আলী মাস্টার উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।