Web Analytics

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তিনি রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সার্বিক কার্যক্রম এবং রাষ্ট্রের স্বার্থ ও আইনগত অধিকার সুরক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চতা ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান। আইনের শাসন এবং গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার কথাও বলেন তিনি।

সাক্ষাতে রাষ্ট্রের আইনগত স্বার্থ সংরক্ষণ, ন্যায়বিচার নিশ্চিত করা, জনগণের অধিকার সুরক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালনের বিষয়েও মতবিনিময় হয়। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।