Web Analytics

বাংলাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাতকে ঘিরে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ১৯৯তম ঈদ জামাত উপলক্ষে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে, যাতে লাখো মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবে। মাঠে প্রবেশ ও বের হওয়ার পথে থাকবে বিশেষ নজরদারি। মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার, ব্যাগ বা ধারালো বস্তু বহন না করা এবং তল্লাশিতে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত রক্ষার পাশাপাশি তারা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও দায়িত্ব পালন করছে। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ঈদ জামাত সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।