Web Analytics

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে সিলগালা করা তিনটি ডেগ খুলে দেওয়া হয়েছে এবং গত পাঁচ দিনে জমা হওয়া দানের অর্থ গণনা শুরু হয়েছে। সোমবার সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম যোহর নামাজ শেষে মাজারে উপস্থিত হয়ে এ কার্যক্রম তদারকি করেন।

এর আগে প্রশাসনের উদ্যোগে ডেগগুলো সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স স্থাপন করা হয় দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন।

তার প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সোমবার সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ডিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।