Web Analytics

নামের মিলের কারণে ভুলভাবে গ্রেপ্তার হয়ে এক বছর কারাগারে থাকা মো. আলমাছকে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার সকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। দুই যুগ আগে করা অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তির পরোয়ানায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, যদিও তিনি ওই মামলার আসামি নন।

কারাগারে থাকা মো. আলমাছ প্রকৃত অভিযুক্তের বদলে নামের মিলের কারণে গ্রেপ্তার হওয়ার অভিযোগে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করে কারাবন্দি ব্যক্তি ও দণ্ডিত ব্যক্তির পরিচয় এবং বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ দেয়।

আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান চালিয়ে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। জমা পড়া প্রতিবেদনে কারাবন্দি মো. আলমাছ ও মিরপুর থানার অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত মো. আলমাছকে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বলা হয়েছে। প্রতিবেদনে দণ্ডপ্রাপ্ত পলাতক আলমাছ বর্তমানে কানাডায় আছেন বলেও উল্লেখ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।