Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সাক্ষাৎ করেন। সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সাক্ষাতে জামায়াত আমির ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. শফিকুর রহমান এই সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, আলোচনায় তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধীদলীয় কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জামায়াত আমির বলেন, কোনো নাগরিক যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়, সেটিই তাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের সঙ্গে মিলে একটি ন্যায়ভিত্তিক, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. শফিকুর রহমান জানান, জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে জামায়াত পূর্ণ সহযোগিতা দেবে, তবে আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আপসহীন থাকবে। সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ উভয় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।