Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করেন। ঘূর্ণমান পদ্ধতিতে এবার সভাপতির দায়িত্ব পেয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যার প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির মূল দায়িত্ব হলো অধিবেশন পরিচালনা, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা সমন্বয় এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা। জাতিসংঘের সাবেক কর্মকর্তা ড. সেলিম জাহান বলেন, সভাপতিকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হয়। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির জানান, সভাপতি জাতিসংঘের পিস কিপিং বাজেট ও সামগ্রিক অর্থ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদ সেই প্রস্তাব গ্রহণ করতে পারে।

ইউএন নিউজ জানিয়েছে, ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট, জাতিসংঘ সংস্কার এবং নেতৃত্ব পরিবর্তনের সময় খলিলুর রহমান এই দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশের প্রচারণায় বহুপাক্ষিকতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, জলবায়ু সহযোগিতা ও বৈশ্বিক দক্ষিণের কণ্ঠস্বর জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।