Web Analytics

মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বলিভিয়ার সাবেক জ্যেষ্ঠ বিচারপতি আলদো কেসাদাকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। কৌঁসুলি মার্সেলো ইনচাউস্তি জানান, বুধবার পূর্বাঞ্চলীয় শহর সান্তা ক্রুজে নিজের বাড়ি থেকে কেসাদাকে গ্রেপ্তার করা হয়। লাতিন আমেরিকাজুড়ে মাদক চক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে চলমান অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তার হয়েছে।

সান্তা ক্রুজ বিভাগীয় আদালতের প্রধান বিচারপতির পদ থেকে গত মাসে পদত্যাগ করেন কেসাদা। মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন। একই নীতির আওতায় যুক্তরাষ্ট্র কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর কয়েকজন কর্মকর্তার ভিসাও বাতিল করেছে।

গত সেপ্টেম্বর থেকে মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বলিভিয়ার কয়েকজন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকাও রয়েছেন। ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া মারিয়াকার বিরুদ্ধে অর্থ ও মাদক পাচারের অভিযোগ রয়েছে এবং পুলিশ তার বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থের বান্ডিল উদ্ধার করে। প্রেসিডেন্ট রদ্রিগো পাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগের অংশ হিসেবে বলিভিয়াকে শিল্ড অব দ্য আমেরিকাস জোটে যুক্ত করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।