গাজা যুদ্ধে অংশ নিয়ে ফেরার পর এক ঘণ্টার ব্যবধানে দুই ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে। একজন তেল আবিবের উত্তরে নেতানিয়া শহরে এবং অন্যজন অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে মারা যান।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধে অংশ নেওয়ার পর ওই দুই সেনা তীব্র মানসিক সংকটে ভুগছিলেন। তবে তাদের পরিচয় বা মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে উৎসে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২১ জন ইসরাইলি সেনার আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে। যুদ্ধ শুরুর আগে একই সময়ে এ সংখ্যা ছিল ১২। তথ্যের উৎস হিসেবে মিডল ইস্ট মনিটরের নাম উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।