Web Analytics

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি ব্যক্তিমালিকানাধীন কৃষিজমিতে বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডিভ্যান্ট এবং যুক্তরাজ্যের এক শিক্ষানবিশ পাইলট। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট এ তথ্য নিশ্চিত করেছেন। একটি হেলিকপ্টারে প্রশিক্ষক ও শিক্ষানবিশ পাইলট ছিলেন, অন্যটিতে একমাত্র আরোহী ছিলেন স্টারডিভ্যান্ট।

দুর্ঘটনায় লাল ও সবুজ রঙের দুটি হেলিকপ্টারই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর কাছের হাইওয়ে ২৩৩-এর প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তদন্ত শুরু করেছে এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও এতে যুক্ত হয়েছে। একটি হেলিকপ্টারের পরিচালনাকারী প্রতিষ্ঠান জেরি ট্রিম্বল হেলিকপ্টারস তদন্তে সহযোগিতার কথা জানিয়েছে এবং নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।