Web Analytics

প্রথমবারের মতো বড় পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় অংশ নিচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যরা। রোববার শুরু হওয়া এই মহড়া চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতি ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতে এই যৌথ অনুশীলনের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা আধুনিক ও অপ্রচলিত যুদ্ধকৌশল, বিশেষ করে ছোট ইউনিটভিত্তিক অভিযানের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।

আনসার বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা কাঠামোয় তৃণমূলভিত্তিক স্বেচ্ছাসেবী বাহিনীর সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায়। দেশের সব ডিভিশনে উপজেলা ও থানা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যরা সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে অংশ নিচ্ছেন। অংশগ্রহণের আগে তিন দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণে রেইড, অ্যাম্বুশ, ফার্ম বেস স্থাপন ও সমন্বিত অভিযান পরিচালনার কৌশল শেখানো হয়েছে।

বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ সদস্যদের বাস্তব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও দলগতভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াবে। আনসার ও ভিডিপি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে এবং এই যৌথ মহড়াকে জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় সমন্বিত সক্ষমতা বৃদ্ধির যুগোপযোগী পদক্ষেপ হিসেবে দেখছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।