রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত এবং ২ হাজার ৪৮৮ জন আহত হয়েছেন। ১ আগস্ট প্রকাশিত সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু।
নিহতদের মধ্যে পথচারী ছিলেন সর্বাধিক, ৫৯২ জন বা ৪২.৭৭ শতাংশ। মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৫৩৬ জন বা ৩৮.৭২ শতাংশ এবং বাস, রিকশা, সিএনজি ও অন্যান্য যানের চালক-যাত্রী ২৫৬ জন। রাতে মৃত্যু সবচেয়ে বেশি, ৫১৯ জন বা ৩৭.৫ শতাংশ। দুর্ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্যাংকার ও ময়লাবাহী ট্রাক; তাদের অংশ ৩৩.২৫ শতাংশ।
বিশ্লেষণে রাত ও সকালে দুর্ঘটনার প্রবণতা তুলনামূলক বেশি বলে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বাইপাস সড়কের অভাব, ভারী যানবাহনের দ্রুতগতি, দীর্ঘ যানজট, সড়কের অপ্রতুলতা, ফুটপাত দখল এবং ফুটওভারব্রিজের অভাব দুর্ঘটনা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে দুর্ঘটনাপ্রবণ হটস্পট বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।