Web Analytics

এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটে, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি ব্রিজ পড়ে থাকলেও সেখান থেকেও তারা চাঁদা তোলে। তিনি আরও বলেন, বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে এবং চাঁদাবাজদের সঙ্গে থেকে তিনি জাহান্নাম যেতে রাজি নন।

অলি আহমদ অভিযোগ করেন, বিএনপি এখন বিদেশি প্রভাবের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং যারা তাদের বিরুদ্ধে নির্বাচন করছে তারা ভারতের সঙ্গে সম্পর্কিত। তিনি সতর্ক করেন, জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও সমাবেশে উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।