Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার ছাড়া সরকারের জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে না। যুক্তরাজ্য সফর শেষে রোববার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে এনসিপির প্রতিনিধিদল সোমবার বৈঠকে যাবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁরা জাতীয় ঐক্যের কথা বললেও বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দলটি গণভোটের ৭০ শতাংশ মানুষের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করেছে। তিনি গণহত্যার বিচার ত্বরান্বিত, গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের অঙ্গীকারও চান।

তিনি সতর্ক করে বলেন, ডিসেম্বরে শুধু আওয়ামী লীগকে থামানোর জন্য ঐকমত্য চেয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে এনসিপি তাতে অংশ নেবে না। বৈঠকে প্রধানমন্ত্রী কী চান তা শুনে দলটি নিজেদের প্রস্তাব তুলে ধরবে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।