Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলে দেশটির বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, চুক্তি হলে ইরান পুনর্গঠন ও উন্নয়নের সুযোগ পাবে; না হলে কঠোর সিদ্ধান্ত বিবেচনা করা হবে।

ট্রাম্প বলেন, ইরানকে এমন ‘নরকে’ ঠেলে দেওয়ার প্রশ্ন রয়েছে, যেখান থেকে তাদের বেঁচে ফেরার সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না। তবে তিনি একই সঙ্গে তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথাও বলেন।

মার্কিন প্রেসিডেন্টের ধারণা, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চুক্তি হতে পারে। তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিয়েছে। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।