Web Analytics

১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র সম্প্রতি রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে অনুশীলন করেছেন, যা তাকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায় এনেছে। দ্য অ্যাথলেটিক প্রথম খবরটি প্রকাশ করে, পরে স্প্যানিশ গণমাধ্যম মারকা নিশ্চিত করে যে তিনি শিগগিরই ক্লাবটিতে যোগ দিতে পারেন। রিয়ালের ক্যাডেট ‘এ’ দলের সঙ্গে উইঙ্গার হিসেবে অনুশীলন করছেন তিনি, যেখানে তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হচ্ছে।

বর্তমানে সৌদি আরবের আল নাসর একাডেমিতে রয়েছেন রোনালদো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই তিনি সেখানে খেলছেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের যুব দলে খেলেছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন এবং গত মে মাসে অনূর্ধ্ব-১৫ দলে জাপানের বিপক্ষে অভিষেক হয় তার।

রিয়ালে তার অনুশীলন বাবার স্মৃতিমাখা ক্লাবটিতে নতুন অধ্যায়ের সম্ভাবনা উন্মোচন করেছে। এখন সময়ই বলে দেবে, রোনালদো জুনিয়র কি সত্যিই রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।