Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় সাবেক শিবির নেতা ও কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিম জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই জামিনের আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে ১৭ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাসিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলাটি ১৮ এপ্রিল গুলশান থানায় দায়ের করেন মো. নজরুল ইসলাম, যিনি নিজেকে চিফ হুইপের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচয় দেন। অভিযোগে বলা হয়, ১১ এপ্রিল রাতে একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছিলেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা শেষে মামলাটি দায়ের করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।