Web Analytics

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ২০২৬ সালের ১৯ মার্চ বৃহস্পতিবার আফগানিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। খামা প্রেসের তথ্যমতে, তালেবান প্রশাসন বুধবার গভীর রাতে এ ঘোষণা দেয়। দেশটির সর্বোচ্চ আদালত জানায়, হেলমান্দ, ফারাহ ও গোর প্রদেশে চাঁদ দেখা গেছে এবং সরকার পরিচালিত চাঁদ দেখা কমিটি স্থানীয় সাক্ষ্য যাচাই করে সিদ্ধান্ত অনুমোদন করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবারকে ঈদের প্রথম দিন ঘোষণা করে দেশবাসীকে শুভেচ্ছা জানান।

এই ঘোষণার ফলে আফগানিস্তানের ঈদের তারিখ অনেক মুসলিম দেশের সঙ্গে ভিন্ন হয়েছে। সৌদি আরব জানিয়েছে, বুধবার চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও কুয়েত। তুরস্ক, অস্ট্রেলিয়া, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন ও ইরাকও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার ঈদ নির্ধারণ করেছে।

দেশভেদে ঈদের তারিখ ভিন্ন হওয়ার মূল কারণ চাঁদ দেখার পদ্ধতির পার্থক্য। কিছু দেশ খালি চোখে চাঁদ দেখা নির্ভর করে, অন্যরা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তান নিজস্ব চাঁদ দেখার প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।