Web Analytics

ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক নির্বাচনি প্রচারণায় নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহারের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন। নোটিশে বলা হয়, তিনি লিফলেট, ব্যানার ও ফেস্টুনে ‘ডা.’ পদবি ব্যবহার করেছেন, যা তার নির্বাচনি হলফনামায় উল্লেখ নেই এবং এটি নির্বাচনি আচরণবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২–এর লঙ্ঘন।

এ বিষয়ে ফখরুদ্দিন মানিক বলেন, অভিযোগ ও শোকজ নির্বাচনি প্রক্রিয়ার অংশ এবং এতে অপরাধ প্রমাণিত হয় না। তিনি দাবি করেন, তার বিজয়ের সম্ভাবনায় ভীত হয়ে প্রতিপক্ষ মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে। মানিক জানান, তিনি ‘বি.এইচ.এম.এস’ ডিগ্রিধারী এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কাউন্সিল আইন ২০২৩ অনুযায়ী ‘ডা.’ পদবি ব্যবহারের আইনগত স্বীকৃতি রয়েছে।

তিনি আরও জানান, তার সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন নম্বর হলফনামায় জমা দেওয়া হয়েছে এবং অযথা হয়রানি ও সম্মানহানির বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আইনি পদক্ষেপ নেবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।