Web Analytics

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের কর্মসূচি জোরদার করেছেন। ভোটার তালিকা থেকে ব্যাপকসংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবেন। তিনি পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানান এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

শুক্রবার শুরু হওয়া ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি ধরনামঞ্চেই রাত কাটান। একইসঙ্গে ঘোষণা দেন, রাজ্যের 'যুবসাথী' (যুবশ্রী) প্রকল্পের উপভোক্তারা ৭ মার্চ শনিবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা ভাতা পেতে শুরু করবেন, যা আগে ১ এপ্রিল দেওয়ার কথা ছিল।

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি রোববার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।