Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নির্বাচন ও ভোট নিয়ে অনিয়ম বা বাড়াবাড়ি হলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, কাউকে বাড়াবাড়ি করতে দেওয়া হবে না এবং আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না। জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষ জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। জনগণই নির্ধারণ করবে কারা দেশ ও সমাজ পরিচালনা করবে।

রুকনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, জামায়াতের প্রতি জনগণের আস্থা বাড়ছে এবং প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রাচীর গড়তে হবে। তিনি ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া ও গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল বুঝে নেওয়ার তাগিদ দেন। সিটি করপোরেশন নির্বাচনে দুর্বল প্রার্থী না দেওয়া এবং কোনো আসন ফাঁকা না রাখার নির্দেশও দেন তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।