Web Analytics

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক (অপারেশান্স) মামুনুর রশীদ খান জানান, অপরিশোধিত তেলের একটি চালান দেশে পৌঁছেছে এবং সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা কারিগরি সমন্বয়ের পর ধীরে ধীরে বাড়ানো হবে।

সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি আজ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে, এতে ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে। বর্তমানে মজুত তেল দিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। পরবর্তী চালান চলতি মাসের ২০ তারিখের পর আসার সম্ভাবনা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, পরিকল্পনা অনুযায়ী আগামীকাল থেকেই সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে এবং নতুন চালান সময়মতো লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।