Web Analytics

ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি মাঠপর্যায়ে কাজ করছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছে। দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তারা আশা করছেন।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্ম ও সাদাপোশাকে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।