Web Analytics

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি তৎপরতায় নতুন করে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরান ওই অঞ্চলে চলাচলকারী জাহাজ আটকাচ্ছে অথবা সেগুলোর ওপর হামলা চালাচ্ছে। এ ধারাবাহিক পদক্ষেপে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

তেহরান থেকে আলজাজিরার সাংবাদিক রেসুল সেরদার আতাস পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে। তবে ওই সব স্থানে হামলা হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেনি।

ইরনার তথ্য থেকে ধারণা করা হচ্ছে, শব্দগুলো সামরিক পরীক্ষা, মহড়া বা নতুন যুদ্ধ শুরু হলে প্রস্তুতি প্রদর্শনের অংশ হতে পারে। কেশম, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে হামলা হয়েছে কি না, তা যুক্তরাষ্ট্র বা ইরান কেউই নিশ্চিত করেনি। আতাসের মতে, হামলা ও পাল্টা পদক্ষেপ নতুন যুদ্ধের সূত্রপাত ঘটিয়ে হরমুজ ও আশপাশে সংঘাতকে পূর্ণমাত্রার যুদ্ধে রূপ দিতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।