Web Analytics

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সব সাপ্লাই চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে পণ্যের দাম বাড়বে। রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবহনব্যবস্থা ক্ষতির মুখে পড়েছে এবং জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তিনি জানান, শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্ভাবনা নিশ্চিত। অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখার চেষ্টা চলছে, তবে সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হতে থাকলে এই চাপ বহন করা কঠিন হয়ে পড়বে।

তিনি সতর্ক করে বলেন, সরকারি অর্থব্যবস্থা চাপে থাকলে শেষ পর্যন্ত এর প্রভাব জনগণের ওপরই পড়বে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক ইঙ্গিত বহন করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।