Web Analytics

অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে ১ হাজার ৬৭০টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা বিবেচনা করছে ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন বুধবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে বেথলেহেমের দক্ষিণ-পূর্বে মায়ালে আমোস, রামাল্লাহর উত্তর-পশ্চিমে তালমোন, সালফিত এলাকার পেদুয়েল ও আলেই জাহাভ এবং জেরুজালেমের উত্তর-পশ্চিমে গিভাত জিভ রয়েছে।

কমিশন বলেছে, পশ্চিম তীরের বসতিগুলোতে উৎপাদিত পণ্যের ওপর ১২টি পশ্চিমা দেশের বাণিজ্যিক নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এবং বসতি সম্প্রসারণ বন্ধে ইসরাইলের প্রতি আহ্বানের পরই পরিকল্পনাগুলো সামনে এসেছে। তাদের দাবি, ২০২২ সালের শেষ দিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ক্ষমতায় আসার পর ১০৪টি নতুন ইহুদি বসতি অনুমোদন এবং ১৬০টি কৃষিভিত্তিক বসতি-ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে থাকা পরিকল্পনায় মায়ালে আমোসে ৩৬৫টি ও তালমোনে ২০০টি ইউনিট রয়েছে। রামাল্লাহ-নাবলুস সীমান্তে আমিহাই, জেরিকো এলাকায় আইন ইয়াতাভ এবং জেনিন এলাকায় মাওজ তজভি নামে তিনটি নতুন বসতি এলাকা গড়ার পরিকল্পনাও আছে। ১ হাজার ১২৫ ডুনাম জমিতে ৭৪৯টি ইউনিট নির্মাণের পরিকল্পনার পাশাপাশি পেদুয়েলে ৯৫টি, আলেই জাহাভে ২৫৯টি এবং গিভাত জিভে দুটি ইউনিটের প্রস্তাব রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।