Web Analytics

সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, বিএনপি যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করছে তা জনগণের স্বার্থবিরোধী। শনিবার জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ফর ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন বিএনপি সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসছে তা বোধগম্য নয়। শিশির মনির বলেন, গণভোটের মাধ্যমে জনগণ ইতিমধ্যে তাদের ঐতিহাসিক রায় দিয়েছে, সেই রায় নিয়ে প্রতারণার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সরকারি বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি তাদের অডিট রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে, তাহলে সরকারের আপত্তির কারণ থাকা উচিত নয়।

তিনি উল্লেখ করেন, জনগণ জানতে চায় সুপ্রিম কোর্ট ও নির্বাচনে কত টাকা খরচ হয়। সব অধ্যাদেশ বাতিল করে জনগণকে নিষ্ক্রিয় দর্শক বানানোর চেষ্টা সফল হবে না বলে তিনি সতর্ক করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।