Web Analytics

ইরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলি আকবর দারেইনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সৎভাবে বাস্তবায়ন করছে না যুক্তরাষ্ট্র। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এমওইউ অনুযায়ী যুক্তরাষ্ট্রের শর্তহীনভাবে ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু তারা তা পালন করেনি।

দারেইনি জানান, এমওইউটি দুই ধাপে বাস্তবায়নের কথা ছিল—প্রথম ধাপে পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং দ্বিতীয় ধাপে চূড়ান্ত চুক্তির দিকে অগ্রসর হওয়া। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নিজেদের দায়বদ্ধতা পালন করতে ব্যর্থ হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আরও বলেন, এমওইউর প্রথম অনুচ্ছেদে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে সব যুদ্ধ ও সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র পরে ইসরাইল ও লেবাননের সঙ্গে আলাদা চুক্তি করেছে, যা এমওইউর সঙ্গে সাংঘর্ষিক।

দারেইনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র অবৈধভাবে ইরানের অর্থ আটকে রেখেছে এবং সেটিকেই জিম্মি করে রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।