Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাইয়ে দেশে স্বাভাবিকের তুলনায় ৩৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাসের শুরুতে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বিভিন্ন অঞ্চলে প্রত্যাশার চেয়ে বেশি বর্ষণ হয়েছে। দেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, জুলাই সাধারণত দেশের সর্বাধিক বৃষ্টিপাতের মাস এবং এ মাসে গড় বৃষ্টিপাত প্রায় ৫৫৭ মিলিমিটার। জুনে স্বাভাবিকের চেয়ে ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টির পর জুলাইয়ে বৃষ্টি বেড়েছে। ময়মনসিংহ ছাড়া সব বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে স্বাভাবিক গড় ৬৯২ মিলিমিটারের বিপরীতে ১,০৪৭ মিলিমিটার, অর্থাৎ ৫১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে এবং অন্য বিভাগগুলোর কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এ অবস্থা থাকতে পারে এবং ৫ আগস্ট থেকে ঢাকা ও রাজশাহীতেও বৃষ্টি বাড়তে পারে। তবে গত মাসের মতো টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।